শিশুর দাঁতের সমস্যা দাঁত ক্ষয় হয়ে মাড়ির সাথে সমান হয়ে



শিশুর দাঁতের সমস্যা
প্রশ্ন: আসলে আমি একটি সমস্যার সমাধান অনেক ধরেই খুজছিলাম, যদি কোন সমাধান প্রদান করে আমাকে সাহায্য করতে পারেন তাহলে কৃতজ্ঞ থাকবসমস্যা আমার বাচ্চার দাঁত নিয়েতাকে তার মা প্রায় ২.৫ বছরের অধিক সময় বুকের দুধ পান করায়আমার ধারনা ১.৫ বছরের পর থেকে সে যথেষ্ঠ পরিমান দুধ পেত না, তবুও চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছেকিন্তু ১.৮ বছরের পর থেকে আমার বাচ্চার দাঁত ক্ষয় হওয়া শুরু হয়এখন তার বয়স ৩ বছর ৩ মাস এবং তার উপরের সব দাঁত ক্ষয় হয়ে মাড়ির সাথে সমান হয়ে গেছে এবং অন্যান্য দাঁতে বিশেষ করে চাপার দাঁতে গর্ত তৈরী হয়েছেআমি আমার বন্ধু ডেন্টিষ্টের সাথে আলাপ করে খুব ভালো কোন সমাধান পাইনি এবং খোজ নিয়ে জেনেছি বাংলাদেশে পেড্রিয়াটিক ডেন্টিষ্ট্রি বলে কোন প্র্যাকটিস কেউ করছে নাতার এই ক্ষয়িষ্ণু দাঁতের জন্য কি সমাধান আছে? অনেকে বলছে ৫ বছরের আগে কিছু করার নেইআবার অনেকে বলছে নতুন দাঁত উঠলে সব ঠিক হয়ে যাবেকিন্তু এখন যদি তার ব্যাথা হয়? আমাদের দেশে অজ্ঞান করে দাঁতের চিকিৎসা কি আদৌ করা হয়? হলে কোথায় হয়? আমাকে এর একটা সমাধান দিন দয়া করেআমার বাচ্চার ভবিষ্যৎ কষ্ট থেকে আমাকে সংকামুক্ত করুন
উত্তর ::: ঢাকা শিশু হাসপাতাল এ রয়েছে শিশু দাত বিভাগ ( পেড্রিয়াটিক ডেন্টিষ্ট্রি)

No comments:

Post a Comment